আন্তর্জাতিক

ইরানি শীর্ষ নেতাকে খুনের প্রতিশোধ নিতে ট্রাম্পকন্যাকে খুনের ছক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন ও ইহুদি স্থাপনায় হামলা চালানোর অভিযোগে আটক এক ইরাকি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহতের প্রতিশোধ হিসেবে ইভাঙ্কাকে হত্যার এই পরিকল্পনা করেছিলেন মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২) নামের ওই ইরাকি নাগরিক। ওয়াশিংটনে ইরাকি দূতাবাসের সাবেক উপ-সামরিক অ্যাটাশে ইনতিফাধ কানবার নিউইয়র্ক পোস্টকে জানান, সোলেইমানির মৃত্যুর পর ট্রাম্পকে শাস্তি দিতে ইভাঙ্কাকে লক্ষ্যবস্তু করার কথা নিজের সঙ্গীদের জানিয়েছিলেন আল-সাদি।

 

তদন্তকারীরা আল-সাদির কাছ থেকে ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্পের বাসভবনের একটি মানচিত্র উদ্ধার করেছেন। এ ছাড়া অনলাইনে ইভাঙ্কা ও তাঁর স্বামী জ্যারেড কুশনারের মালিকানাধীন একটি বাড়ির ছবি শেয়ার করে আরবি ভাষায় দেওয়া এক হুমকিতে তিনি লিখেছিলেন, ‘তোমাদের প্রাসাদ বা সিক্রেট সার্ভিস কেউই তোমাদের রক্ষা করতে পারবে না; প্রতিশোধ নেওয়া কেবল সময়ের ব্যাপার।’

 

গত ১৫ মে তুরস্কে গ্রেপ্তারের পর আল-সাদিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। বর্তমানে তাঁকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

 

আল-সাদির বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রজুড়ে ১৮টি হামলা ও হামলার চেষ্টার ঘটনায় অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। এসব অভিযোগের মধ্যে নেদারল্যান্ডসের আমস্টারডামে ব্যাংক অব নিউইয়র্ক মেলন ভবনে অগ্নিবোমা হামলা, কানাডার টরন্টোতে মার্কিন দূতাবাসের কাছে গুলিবর্ষণ এবং চলতি বছরের শুরুতে লন্ডনে দুই ইহুদিকে ছুরিকাঘাতের ঘটনা উল্লেখযোগ্য।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন