হরমুজগান প্রদেশে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী। ইরানের মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানি নৌবাহিনীর সহযোগিতায় বিধ্বস্ত ওই ‘অরবিটার’ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি