বাংলাদেশ

ঈদের আগের দিন সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। 

 

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অপরদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

ঈদের আগের দিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় সবাইকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন