গ্লোবাল স্মার্ট লাইফ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে ফিচার ফোন গ্রাহকদের জন্য ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে। ২০ মে বা এর পর থেকে কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, কেনার পর ফোনে কোনো উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক সম্পূর্ণ নতুন একটি হ্যান্ডসেট পাবেন।
বাংলাদেশের মোবাইল বাজারে, বিশেষ করে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন সেগমেন্টে আইটেল একটি নির্ভরযোগ্য নাম হিসেবে জায়গা করে নিয়েছে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আইটেলের এই নতুন উদ্যোগ গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে। এই বিশেষ সুবিধার পাশাপাশি আগের মতোই ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও বহাল থাকছে, যা গ্রাহকদের মনে বাড়তি আস্থা ও নিশ্চয়তা জোগাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় থাকবে- ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত যেকোনো উৎপাদন ত্রুটি। এই সুবিধা পেতে গ্রাহকদের ক্রয়ের রশিদ এবং ফোনের বক্সসহ নিকটস্থ কার্লকেয়ার (Carlcare) সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে একই দিনেই গ্রাহকের হাতে নতুন হ্যান্ডসেট তুলে দেওয়া হবে। তবে ভাঙা ফোন, পানিতে নষ্ট হওয়া ডিভাইস, অনুমোদনহীনভাবে মেরামত করা সেট, টেম্পারড সিল কিংবা আইএমইআই (IMEI) নম্বরের অসংগতি থাকলে এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
এই ঈদ আয়োজনের মধ্য দিয়ে আইটেল বাংলাদেশের গ্রাহকদের সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে। নতুন এই সুবিধার বিষয়ে আরও বিস্তারিত জানতে গ্রাহকরা নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আইটেলের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.itel-life.com/bd/)ভিজিট করতে পারেন।
ডিবিসি/আরএসএল