আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য এই কন্ট্রোল রুমটি খোলা হয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। কন্ট্রোল রুমের নম্বর: ০১৬১৭৩৩৮০৬৭। রবিবার (২৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কন্ট্রোল রুম খোলার কথা জানানো হয়েছে।
ডিবিসি/কেএলডি