খসড়া চুক্তি নিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নিজ সমর্থকদের কাছেও বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, তীব্র এই সমালোচনার কারণেই চুক্তির বিষয়ে নিজের হিসাব-নিকাশ পাল্টেছেন তিনি।
অসমর্থিত বিভিন্ন খসড়া চুক্তিতে প্রস্তাব করা হয়েছিল, প্রাথমিকভাবে ৩০ দিনের একটি যুদ্ধবিরতি হবে এবং উভয় পক্ষের সম্মতিতে পরে এর মেয়াদ বাড়ানো হতে পারে। ওই সময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। এসব খসড়া ছড়িয়ে পড়ার পর গত ২৪ ঘণ্টায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ট্রাম্পের সমর্থকরাও বলছেন, তিনি যদি ওই চুক্তিতে সই করেন, তবে এই যুদ্ধ কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না।
সমালোচনার মুখে নিজের সর্বশেষ বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি অনুমোদিত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে ইরান বিভিন্ন শর্তে রাজি হয়েছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। তাই ট্রাম্প এখন বলছেন, চুক্তি সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি