আন্তর্জাতিক, পাকিস্তান

চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রদেশের ভাইস গভর্নর সু ওয়েনগুয়াং, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি।

সফরকালে প্রধানমন্ত্রী হাংচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) চচিয়াং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় চীনের চচিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার-প্রভিন্স’ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

শাহবাজ শরিফের এই সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তথ্যপ্রযুক্তিমন্ত্রী শাজা ফাতিমা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক ফাতেমি।

 

গত ২৩ মে শুরু হওয়া এই সফর চলবে ২৬ মে পর্যন্ত। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনার তালিকায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতিও স্থান পেতে পারে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন