ক্রিকেট

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড এখন সাকিবের

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ০৩:২০:২৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে টাইগারদের। শুরুর দিনেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগেই থেকেই সাকিবের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি দিচ্ছিলো।

এতদিন টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্বটা ছিলো লাসিথ মালিঙ্গার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে মাত্র এক উইকেট পেলেই মালিঙ্গার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যেতেন সাকিব। আর দু'টি উইকেট পেলে সবাইকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়বেন। সেই রেকর্ডটাই গড়লেন সাকিব।

শ্রীলঙ্কান পেস বোলার লাসিথ মালিঙ্গা ৮৩ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে অবসরে গেছেন। চার ম্যাচ বেশি খেলে ৮৭ ম্যাচে ১০৬ উইকেট নিয়ে তার ঠিক পরেই ছিলেন সাকিব। তবে, আজ স্কটল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে মালিঙ্গাকে টপকে গেলেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একশ'র বেশি উইকেট নেওয়া বোলারের সংখ্যা মাত্র দুইজন। আর ৮১ ম্যাচে ৯৯ উইকেট নিয়ে তৃতীয় পজিশনে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

আরও পড়ুন