এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নিয়ে আসছে গুগল এআই প্লাস। এই নতুন উদ্যোগের মাধ্যমে টেকনোর ব্যবহারকারীরা গুগলের সর্বাধুনিক এআই-নির্ভর টুলস এবং প্রিমিয়াম সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা দৈনন্দিন কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং যোগাযোগকে আরও সাবলীল করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই অফারের আওতায় নির্বাচিত ব্যবহারকারীরা গুগলের প্রিমিয়াম এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন। ব্যবহারকারীরা ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই-পাওয়ারড ইমেজ তৈরি ও এডিটিং এবং নিজেদের পছন্দ অনুযায়ী স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ পাবেন।
হার্ডওয়্যারের গণ্ডি পেরিয়ে ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে কার্যকর সুবিধা নিশ্চিত করতেই টেকনোর এই উদ্যোগ। অফারটি টেকনোর নির্দিষ্ট কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে উপভোগ করা যাবে, যার মধ্যে রয়েছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩। ডিভাইসগুলো ইতোমধ্যে বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
গত ১৪ মে ২০২৬ থেকে যোগ্য গ্রাহকরা একটি সাধারণ ওটিএ (OTA) আপডেটের মাধ্যমে অফারটি কাজে লাগাতে পারছেন। গ্রাহকরা জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপে অ্যাক্সেস করে সহজেই তাদের এই ফ্রি ট্রায়াল দাবি করতে পারবেন।
বিশ্বব্যাপী টেকনো এআই এমডব্লিউসি ২০২৬ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশীদারিত্ব এবং ইকোসিস্টেম উন্নয়নের মাধ্যমে নিজেদের উদ্ভাবনে অন্যতম প্রধান পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে চলছে। বাংলাদেশে গুগল এআই প্লাস অফারটি নিয়ে আসার মাধ্যমে মূলত স্থানীয় ব্যবহারকারীদের বিশ্বসেরা প্রযুক্তির অভিজ্ঞতা লাভের প্রতিশ্রুতিই তুলে ধরেছে কোম্পানিটি।
নির্দিষ্ট টেকনো ব্যবহারকারীরা সীমিত সময়ের জন্য এই অফারটি অ্যাক্টিভ করতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে।
ডিবিসি/টিবিএ