দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে কোরবানির পশুর হাটে আসা ক্রেতা, বিক্রেতা ও খামারিদের স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে জনপ্রিয় ব্র্যান্ড ‘হিরন (Heron) ওয়াটার পিউরিফায়ার’। ঢাকার প্রধান প্রধান পশুর হাটগুলোতে বিশেষ বুথ স্থাপন করে প্রতিষ্ঠানটি এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
হাটের ধুলাবালি ও প্রচণ্ড গরমে পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে হিরন-এর বুথগুলোতে অত্যাধুনিক রিভার্স অসমোসিস (RO) প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে ফিল্টার করে সম্পূর্ণ জীবাণুমুক্ত ও নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে হাটে আসা খামারি এবং ক্রেতারা তীব্র গরমের মধ্যে বিনামূল্যে এই বিশুদ্ধ পানি পেয়ে ব্যতিক্রমী উদ্যোগটির প্রশংসা করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির হাট শেষ হওয়া পর্যন্ত তাদের এই বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বাংলাদেশে উন্নত প্রযুক্তির ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করছে জি গ্রুপ (Zi Group)। দেশজুড়ে দুই শতাধিক ডিস্ট্রিবিউটরের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ড ‘হিরন ওয়াটার পিউরিফায়ার’ বর্তমানে ৫০ লক্ষাধিক গ্রাহককে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কাজেও নিরাপদ পানি পৌঁছে দিতে ব্র্যান্ডটি নিরলসভাবে কাজ করছে।
ডিবিসি/আরএসএল