বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে চাঁদাবাজির প্রতিবাদ করায় বাস কাউন্টার মাস্টারের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের হয়বতপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে গুরুতর জখম ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রবিবার (২৪ মে) রাত ১০টার দিকে হয়বতপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. মিজান স্থানীয় একটি বাস কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হয়বতপুর এলাকায় চাঁদাবাজির দৌরাত্ম্য ব্যাপক হারে বেড়ে গেছে। মিজান দীর্ঘদিন ধরে এসব অন্যায়ের প্রতিবাদ করে আসছিলেন। রবিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাজারের পাশে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিজানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং এক পায়ের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।


এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নৃশংস হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন