জেলার সংবাদ

পটুয়াখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. নাজেম মৃধা (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২২ মে) উপজেলার পায়রা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় ২৭ বছর বয়সী প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় এক জেলে মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও ধারণ করেন, যা পরে ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সামনে আসে।

 

 এ ঘটনায় চরখালী গ্রামের নবাব আলী মৃধার ছেলে নাজেম মৃধার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে  অভিযুক্ত নাজেম মৃধাকে গ্রেপ্তার করা হয়।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন