বাংলাদেশ, জেলার সংবাদ

পটুয়াখালীতে শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জেলি, রোবো ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে কারখানার মালিক মোকছেদুল আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মর্তুজা কাভার্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদেক।

 

আদালত সূত্রে জানা যায়, ওই কারখানায় দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অন্তত সাত ধরনের ভেজাল শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে মালিক মোকছেদুল আলম নিজের দোষ স্বীকার করে নেন।

 

দোষ স্বীকারের পর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে ওই কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং ভেতরে থাকা বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ও কেমিক্যাল জব্দ করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন