বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৫ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ মে) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের  মুখোমুখি সংঘর্ষ হয়। 

 

এতে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন গণমাধ্যমকে জানান, নিহত সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন