পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র তিরস্কার করে তাকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
চামলিজা মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই স্বৈরশাসক বিশ্বের মুসলমানদের কাছ থেকে তার উপযুক্ত শিক্ষা পাবে।’
এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় তারা তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। ফোনালাপে এরদোয়ান জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির আলোচনা যেন একটি ইতিবাচক ফলাফলে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে তুরস্ক সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর