খেলাধুলা, ফুটবল

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে নিচ্ছে না কঙ্গো!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইবোলা প্রাদুর্ভাবের আশঙ্কায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে তিন সপ্তাহের আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার (২২ মে) জানিয়েছেন, কঙ্গোর খেলোয়াড়দের অবশ্যই ২১ দিন সুরক্ষাবলয়ে (বাবল) থাকতে হবে; অন্যথায় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিল হতে পারে।

২০২৬ ফিফা বিশ্বকাপে ডিআর কঙ্গোর দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে ১৭ জুন পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে হিউস্টনে। জুলিয়ানি স্পষ্ট করেছেন, ১১ জুন হিউস্টনে পৌঁছানোর আগে তাদের ২১ দিনের বাধ্যতামূলক আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে কঙ্গো সরকারকেও অবহিত করা হয়েছে।

 

বর্তমানে দলটি বেলজিয়ামে অবস্থান করছে এবং সেখানে তাদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ডিআর কঙ্গো দলের এক মুখপাত্র জানিয়েছেন, দলের কোনো খেলোয়াড় বর্তমানে ডিআর কঙ্গো থেকে আসেননি এবং কোচ সেবাস্তিয়ান দেসাব্রেসহ স্কোয়াডের সবাই ইউরোপসহ কঙ্গোর বাইরে অবস্থান করছেন। তাই তারা পূর্বনির্ধারিত অনুশীলন ও সফরের পরিকল্পনা পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোয় ইবোলার একটি বিরল ধরনের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে এবং এর বিস্তারের ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ বলে সতর্ক করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন