জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালি পরিচালনা করা তেহরানের 'আইনি অধিকার' বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, মহসিন রেজাই বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের এই পরিচালনার মাধ্যমে পারস্য উপসাগরে গত ৫০ বছরের নিরাপত্তাহীনতার অবসান ঘটেছে।
সূত্র: ডন
ডিবিসি/কেএলডি