খেলাধুলা, ফুটবল

অটিজমে আক্রান্ত ছেলে মাতেওর জন্যই লম্বা চুল কাটেন না কুকুরেয়া

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার ঝাঁকড়া কোঁকড়ানো চুল এখন তার পরিচয়েরই অংশ। আধুনিক ফুটবলে যেখানে বেশিরভাগ খেলোয়াড় ছোট চুল রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেখানে কুকুরেয়ার এই ভিন্ন স্টাইল তাকে সহজেই আলাদা করে চেনায়। তবে এই লুকের পেছনে নেই কোনো ফ্যাশনের গল্প, রয়েছে একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা এবং হৃদয়স্পর্শী এক বাস্তবতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার জানান, বড় ছেলে মাতেওর জন্যই তিনি বছরের পর বছর চুল কাটেননি। কুকুরেয়ার তিন সন্তানের মধ্যে বড় ছেলে মাতেও তিন বছর বয়সে অটিজমে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

 

কুকুরেয়ার বলেন, তার ছেলে বাবার লম্বা কোঁকড়ানো চুল খুবই পছন্দ করে। আর সেই ভালোবাসার কারণেই তিনি চুল ছোট করতে চান না। তার সবচেয়ে বড় ভয়, কোনোদিন যদি ছেলে তাকে চিনতে না পারে। তাই অন্তত এই ঝাঁকড়া চুল দেখে যেন বাবাকে চিনে নিতে পারে সেই আশাতেই একই লুক ধরে রেখেছেন তিনি।

 

আবেগঘন কণ্ঠে কুকুরেয়া বলেন, ‘আমার বিশেষ চাহিদাসম্পন্ন এক ছেলে আছে। পৃথিবীর সব অর্থ-সম্পদের চেয়েও আমি চাই, আমার ছেলে সুস্থ থাকুক। আমি চুল বড় রেখেছি, কারণ সে এটা ভালোবাসে। যদি কোনো মুহূর্তে সে আমাকে ভুলেও যায়, অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।’

 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে একজন বাবার নিঃশর্ত ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। মাঠে কঠিন ডিফেন্ডার হিসেবে পরিচিত কুকুরেয়া যেনো মাঠের বাইরেও একজন স্নেহশীল, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ বাবা।

ডিবিসিি/এমআরএফ

আরও পড়ুন