ক্রিকেটারদের বিশ্বকাপের হতাশা কাটিয়ে মাঠে ফেরাতে আগামীকাল থেকে শুরু হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ মোকাবিলা করবে আকবর আলীর দুরন্ত একাদশকে। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে।
ধূমকেতু একাদশের মূল শক্তি হলো দলের অভিজ্ঞ ক্রিকেটাররা, যাদের প্রায় সবাই বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিলেন। মাঠের খেলায় নিজেদের প্রমাণ করে বিশ্বকাপ না খেলতে পারার কষ্ট ভুলতে মরিয়া লিটন বাহিনী।
অন্যদিকে, আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ গড়ে তোলা হয়েছে একঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটার নিয়ে। অভিজ্ঞ বনাম তারুণ্যের এই লড়াইয়ে উভয় দলের কোচই জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। মূলত ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিস এবং মানসিক চাঙ্গাভাব ফিরিয়ে আনাই এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য।
ডিবিসি/এসএফএল