খেলাধুলা, ক্রিকেট

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের জোরালো ইঙ্গিত মিলছে। কয়েক দিন ধরেই মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব হারানোর গুঞ্জন চলছিল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর মিরাজের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। শুরুতে ওয়ানডে দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর ফেরার সম্ভাবনার কথা শোনা গেলেও, এখন দৌড়ে এগিয়ে রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ফলে ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন তিনি।

বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক রয়েছেন—টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস।

 

আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টিতে লিটনের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

 

লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বেই সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও শান্তকে আবার ওয়ানডে অধিনায়ক করার ভাবনাও ছিল, তবে সীমিত ওভারের ক্রিকেট ও টেস্টের নেতৃত্ব আলাদা রাখতে আপাতত লিটন দাসই এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে ক্রিকবাজ।

ডিবিসি/আরএফই

আরও পড়ুন