বাংলাদেশ

অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালাতে পারবেন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অনলাইনে প্রচারণা চালালে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হবে না।

ইসি সানাউল্লাহ প্রচারণার বিষয়ে আরও স্পষ্ট করেন যে, বর্তমানে আনুষ্ঠানিক মিছিল বা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে সংযোগ রক্ষা করা বা প্রচারণা চালানো যেতে পারে। তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী কোনো প্রার্থী বা তার সমর্থক যদি সাধারণ মানুষের সঙ্গে দেখা করে বা হাতে হাত মিলিয়ে ভোট চান, তবে তাতে কোনো আইনি বাধা নেই।

 

নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসীদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় প্রয়োজন হতে পারে। এছাড়া নির্বাচনে কালো টাকার প্রভাব বা ছড়াছড়ি রোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন