আন্তর্জাতিক, ধর্ম

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে ৩২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছর ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে অননুমোদিতভাবে হজ পালন ও এতে সহায়তার বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে, যা হজের সময় প্রযোজ্য হবে। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা ব্যক্তি, কিংবা মক্কা ও আশপাশের পবিত্র স্থানে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে।


নতুন নিয়ম অনুযায়ী, বৈধ পারমিট বা ভিজিট ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে সেসব ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় প্রবেশ বা অবস্থান করবেন।

 

এছাড়া, অননুমোদিত হজে সহায়তাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ভিসা করে দেওয়া, পরিবহন ব্যবস্থা করা কিংবা হোটেল, অ্যাপার্টমেন্ট বা বাসায় থাকার ব্যবস্থা করে দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। তবে অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দের নির্দেশও দিতে পারে আদালত।


সূত্র: খালিজ টাইমস

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন