অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জমজমাট ফাইনালে আজ দুপুর দেড়টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত।
সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৩১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পাওয়া ভারতীয় যুবারা ইংলিশদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। ভারতের ব্যাটিং ইউনিটে অ্যারন জর্জ ও বৈভব সুরিয়াভানসীর মতো একাধিক হার্ড হিটার থাকায় তারা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, ইংল্যান্ডও ভারতকে রুখে দিতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়বে। ইংলিশ যুবাদের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, যা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রমাণিত হয়েছে। অজিদের বিপক্ষে ২৭৮ রানের টার্গেট দিয়ে ২৭ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে ইংল্যান্ড। তাই শিরোপা নির্ধারণী এই ম্যাচে দুই দলের জন্যই অপেক্ষা করছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ।
ডিবিসি/এনএসএফ