চীনের ঘটনা

অন্যের শরীর চুলকিয়ে মাসে আয় ১৮ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে শরীরের অন্যের শরীর চুলকিয়ে দেওয়ার অভিনব সেবা চালু করে মাসে প্রায় এক লাখ ইউয়ান বা ১৫ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ টাকা) আয় করছেন ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওছিয়াও।

চলতি বছরের মে মাসের শুরুতে শেনঝেনের বাওআন জেলায় ‘সুমা’ নামে প্রথম দোকান চালু করেন ঝাং। এক মাস পর ফুতিয়ান জেলায় দ্বিতীয় শাখা খোলেন তিনি। সেখানে কর্মীরা বিশেষভাবে তৈরি লম্বা ও সূচালো নখ ব্যবহার করে ম্যাসাজের মতো পরিবেশে উপুড় হয়ে শুয়ে থাকা গ্রাহকদের শরীর হালকাভাবে চুলকে দেন।


প্রতি ঘণ্টার সেবামূল্য ৩০০ ইউয়ান বা প্রায় ৪০ মার্কিন ডলার। ঝাংয়ের দাবি, এই সেবা মানসিক চাপ কমানো ও ঘুমের মান উন্নত করতে সহায়তা করে। কোনো কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট চুলকানির জায়গাতেও সেবা দেওয়া হয়।


ঝাং জানান, দুটি দোকান মিলিয়ে মাসে এক লাখ ইউয়ান মোট আয় হচ্ছে। প্রতিষ্ঠান দুটি ইতিমধ্যে খরচ তুলে লাভের মুখও দেখতে শুরু করেছে। গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ নারী। তাঁর ভাষ্য, অনেক গ্রাহক এই সেবাকে ম্যাসাজের চেয়েও বেশি আরামদায়ক বলে মনে করেন এবং নিয়মিত ফিরে আসেন।


এর আগে আন্তঃসীমান্ত ই-কমার্সসহ একাধিক ব্যবসায় ব্যর্থ হন ঝাং। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে স্বামীর শরীর চুলকে দিতে দেখে তাঁর মাথায় এই ব্যবসার ধারণা আসে। শৈশবে বাবার হাতের চুলকানিতে ঘুমিয়ে পড়ার স্মৃতিও তাঁকে অনুপ্রাণিত করে।


এখন ঝাং দেশজুড়ে ১০০টি শাখা খোলার পরিকল্পনা করছেন। একই সঙ্গে ‘শরীর চুলকানো’ সেবাকে চীনে স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন