খেলাধুলা, ক্রিকেট

অবশেষে আইসিসির নতি স্বীকার, হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৭:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে নতি স্বীকার করল আইসিসি, যার ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর জন্য বাংলাদেশকে কোনো শাস্তি বা জরিমানা গুনতে হচ্ছে না। আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তান আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে এবং বাংলাদেশও প্রশাসনিক বা আর্থিকভাবে লাভবান হবে।

আইসিসি গোঁ ধরে থাকলেও পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিলে বড়সড় লোকসানের মুখে পড়ে সংস্থাটি। রোববার লাহোরে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের শর্ত মেনে নেয় আইসিসি। 

 

শর্ত অনুযায়ী, বাংলাদেশকে ২০৩১ সালের বিশ্বকাপের আগে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে এবং বিসিবিকে অংশগ্রহণের অর্থ প্রদান করতে হবে।

 

সোমবার (৯ ফেব্রয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে যে, বিসিবির ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। এদিকে, বিসিবি পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে ভারতের সঙ্গে খেলার অনুরোধ জানিয়েছে, যার প্রেক্ষিতে পাকিস্তান সরকার খেলার অনুমতি দিয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন