রাজনীতি, রাজধানী

অবশেষে আমির খসরু গ্রেপ্তার, আছেন ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা নভেম্বর ২০২৩ ১০:৩৭:০৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানা যায়, রাত সাড়ে বারোটার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর বোনের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে তার বাসায় ডিবি পুলিশ সদস্যরা প্রবেশ করে রাত দেড়টার দিকে বের করে আনা হয়। পরে তাকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এসময় সংবাদ কর্মীরা সেখানে উপস্থি থাকলেও পুলিশের কেউ কোনো বক্তব্য দেয়নি।

প্রসঙ্গত গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা হয়েছে। এসব মামলার এজাহারনামীয় আসামি ১ হাজার ৫৪৪ জন। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ঢাকা শহরে নাশকতার মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন