জেলার সংবাদ, অপরাধ

অবশেষে পলাতক মেয়র মুক্তার গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই জুলাই ২০২১ ০৪:৫৭:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আড়ানী পৌরসভার পলাতক মেয়র মুক্তার আলী।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টায় পাবনার পাকশী থেকে মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটা চৌকস দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে সারা রাত অভিযান চালিয়ে আজ ভোর ৫টার দিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালানোর একপর্যায়ে বাঘা থানার আড়ানীস্থ তার নিজ বাড়ি থেকে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, তাকে নিয়ে গ্রামের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। পরে তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিলো রাজশাহী জেলা পুলিশ। তখন থেকেই পলাতক ছিলো মুক্তার আলী।

আরও পড়ুন