ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। এই রায়ের পর আজ (১০ জুন) দুপুর ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।
খালাস পাওয়ার পর স্বস্তি প্রকাশ করে নাসির হোসেন তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’
বিচারব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি- ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।’
সবশেষে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই ক্রিকেটার লেখেন, ‘সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’
ডিবিসি/পিআরএএন