জেলার সংবাদ

সাবেক সেনা সদস্যের বাড়িতে মজুদ ৩৭ হাজার লিটার সয়াবিন তেল!

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরে অবৈধভাবে মজুদ করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করার দায়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসত ভবনের গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৮।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধুয়াসার এলাকায় এই অভিযান চালানো হয়। এসময়  বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড  এর ডাসার ও কালকিনি উপজেলার ডিলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বসতবাড়িতে যৌথ অভিযান চালায় র‍্যাব-৮ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে  প্রায় ৩৭ হাজার লিটার রূপচাঁদা সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সোমবারের (২০ এপ্রিল) মাধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুদকৃত তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

 


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন