আন্তর্জাতিক

ককরোচ পার্টির অভিজিৎ দিপকেকে আটকের খবর সত্য নয়: দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচি থেকে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটকের খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেছে দিল্লি পুলিশ।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, দিপকেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়নি।

 

পোস্ট বলা হয়, ‘বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিভ্রান্তিকর প্রতিবেদন ছড়ানো হচ্ছে যে, দিল্লি পুলিশ অভিজিৎ দিপকেকে আটক করেছে। আমরা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করছি যে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং তিনি বর্তমানে মঞ্চেই উপস্থিত আছেন।’

 

এর আগে, এদিন ভারতের পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী নয়াদিল্লি। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সেখানে জড়ো হয় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়।

 

সূত্র: নিউজ এইটিন

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন