বিনোদন, টেলিভিশন

অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে আগস্ট ২০২৩ ০৫:৪০:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবিরের জন্মদিন আজ। তিনি ১৯৯৪ সালের আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে বিবিএ সম্পন্ন করা সাফা কবির আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। @১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি ভালোবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন।

সাম্প্রতিক সময়ে ৫০% ডিসকাউন্ট, তনিমা, ঢাকাইয়া আশিক, ফ্রাইড রাইস, ভিকি জাহেদ’র ওয়েব সিরিজ ‘উষ্ণের আত্মহত্যা’, ‘বাঘবন্দি’, অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘গণ কেইস’ এ অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি। রতন হাসানের ‘অবাক মেঘের বাড়ি’, রাফাত মজুমদারের ‘বেবি রাসেল’, সজীব মাহমুদের ‘ফুলপুর ব্রীজ’, মাসাদুল হাসানের ‘কবুল’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন সাফা কবির। ইমরানের ‘আমার কাছে তুমি অন্যরকম’ এবং প্রীতম হাসানের ‘খোকা’ গানে মডেল হয়েও আলোচনায় এসেছেন তিনি।

বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাফা কবির। সেগুলো হলো-দেয়াল, বান্ধবী, খোকা, কানামাছি, অক্ষর।

গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন তিনি। ২০১৯ সালের এপ্রিলে বেসরকারি একটি রেডিও অনুষ্ঠানের আরজে থাকাকালীন ‘পরকালে বিশ্বাস করেন না’ বলে মন্তব্য করার পর তা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন সাফা কবির। পরবর্তীতে তিনি ভক্তদের সমালোচনার মুখে পড়ে এ মন্তব্যের জন্য ক্ষমা চান।


ডিবিসি/আরপিকে

আরও পড়ুন