বিনোদন, বলিউড

অশ্লীল আক্রমণের কঠিন জবাব দীপিকার...

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৬:৪৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণ করা হল দীপিকাকে, যোগ্য জবাবও দিলেন রণবীর সিং ঘরনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে কমেন্ট বক্সে কটূক্তির মুখে হামেশাই পড়তে হয় তারকাদের। তবে বাদ যাচ্ছে না ডিরেক্ট ম্যাসেঞ্জারও। ইনস্টাগ্রামে দীপিকার সরাসরি মেসেজ বক্সে নোংরা ভাষায় দীপিকাকে আক্রমণ করেন এক নেটিজেন। সেই নেটিজেনের নাম ও পরিচয় ফাঁস করে দিলেন দীপিকা।

দীপিকা

কিন্তু এবার তিনি চুপ করে বসে থাকেননি। ট্রোল হওয়ার পরপরই দিয়ে দিয়েছেন তার জবাব। তবে একটু ভিন্নভাবে। দিনের পর দিন কুমন্তব্য, গালিগালাজ আর সহ্য করতে না পেরে দীপিকা এবার ইনস্টাগ্রামের স্টোরিতে এক অনুগামীর নাম, মেসেজসহ স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন।

deepikapadukone

যে ভাষায় সে ব্যক্তি কথা বলেছেন, সেসব নিয়ে কিছু না বলে শুধু লিখেছেন, 'বাহ্‌, তোমার পরিবার এবং বন্ধু-বান্ধব নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্ববোধ করেন!' যদিও বেশিক্ষণ এই পোস্টটি রাখেননি দীপিকা। তারপরও অল্প সময়ে এটি ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন