জেলার সংবাদ

অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই সৌদি ফেরত জামাল মারা গেছেন

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের সখিপুরের অসুস্থ হওয়ায় রাতের আধারে বৃষ্টির মাঝে রাস্তার পাশে ফেলে যাওয়া সৌদি প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটে টাঙ্গাইলে সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় তার ভাতিজির বাড়িতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজি জামাই শাহ আলম।

তিনি জানান, অসুস্থ হওয়ায় স্ত্রী সন্তানরা ফেলে রেখে যাওয়ার পর তাকে আমার বাড়িতে আশ্রয় দেয়া হয়েছিলো। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও করানো হয়েছে। গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজ দুপুর ৩টা ১৫ মিনিটে তিনি মারা যান। তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা আসার পর পরামর্শ করে তার জানাজার ব্যবস্থা করা হবে ।

 

এরআগে ২আগষ্ট রাতে সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় জামাল উদ্দিনকে ফেলে রেখে যায় স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। তিনি একই এলাকার ফজর আলীর ছেলে।

 

দীর্ঘ ২৫ বছর আগে নিজ বাড়ি ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাশবাড়ি দক্ষিণ পাড়া ইয়ার উদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন ১২ বছর। উপার্জিত সব অর্থই স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হলে আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারে অবহেলার অভিযোগ ওঠে।

 

যদিও ওই সময় স্ত্রী রিনা আক্তার দাবি করেছিলেন তিনি তার স্বামীকে কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছেন। রাতে ফেলে যাওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেছিলেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন