জাতীয়

অস্ট্রেলিয়ায় বিশ্ব হেড অ্যান্ড নেক সম্মেলনে বাংলাদেশের ৪০ বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত ৮ম আইএফএইচএনওএস বিশ্ব সম্মেলন ২০২৬-এ (8th IFHNOS World Congress 2026) অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাক-কান-গলা ও হেড-নেক বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা হেড অ্যান্ড নেক সার্জন, অনকোলজিস্ট এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেন প্রায় ৪০ জন চিকিৎসক।

সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকেরা মোট ৭টি গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে অংশ নিয়ে অধ্যাপক ডা. মোঃ আবদুল করিম তাঁর গবেষণাকর্ম উপস্থাপন করেন। তাঁর উপস্থাপিত গবেষণাপত্রের শিরোনাম ছিল “Beyond the Thyroid: Navigating No Man’s Land – Tracheal Resection & Reconstruction in Locally Invasive Papillary Thyroid Carcinoma”

 

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে অংশ নেওয়ার বিষয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোঃ আবদুল করিম জানান, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ গবেষণা, চিকিৎসা পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এই আন্তর্জাতিক সম্মেলনটি অত্যন্ত জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ী ছিল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা এবং গবেষণা শেয়ার করতে পারা অত্যন্ত গর্বের ও আনন্দের।

 

এর আগে ২০২৩ সালে তিনি ৫ হাজার মার্কিন ডলারের 'IFHNOS Travel Grant' এবং ২০২৪ সালে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের 'ANZHNCS Developing Nations Grant' লাভ করেন। এসব আন্তর্জাতিক অনুদানের মাধ্যমে তিনি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টার ও হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ২০২৪ সালে অস্ট্রেলিয়ার রয়্যাল নর্থ শোর হসপিটাল ও রয়্যাল মেলবোর্ন হসপিটালে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

 

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চিকিৎসকদের এমন জোরালো উপস্থিতি ও গবেষণাপত্র উপস্থাপন দেশের চিকিৎসা খাতের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন