আন্তর্জাতিক, এশিয়া

আইআরজিসির ড্রোন সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ড্রোন সদর দপ্তরে এক শক্তিশালী হামলার দাবি করেছে ইসরায়েল। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানে আরও এক দফা সামরিক অভিযান পরিচালনা করেছে।

তাদের দাবি অনুযায়ী, এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল বিপ্লবী গার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ড্রোন সদর দপ্তর। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ সদর দপ্তরটি থেকেই সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এছাড়া সেখানে আরও বড় আকারের ড্রোন হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। 

 

ড্রোন সদর দপ্তর ছাড়াও ইরানের বেশ কিছু ড্রোন উৎপাদন ও উৎক্ষেপণ স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। মূলত ড্রোন সক্ষমতা ধ্বংস করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন