বিবিধ

আইএআইএলসি-এর আন্তর্জাতিক সম্মাননায় সেরা ৫৭ জনের নাম ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন এন্ড লীডারশীপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ এওয়ার্ড ২০২৬ বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। বুধবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন -আইএআইএলসি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে।

পান্ডে জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫ জুলাই ঢাকায় হোটেল সোনারগাও এ পুরষ্কার দেয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্রীজু জহির উদ্দিন স্বপন এমপি বিজয়ীদের হাতে এওয়ার্ড তুলে দেয়ার কথা রয়েছে। যার পুরো আয়োজন করেছে কানাডা ভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন -ইউএইচএফ ।


মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয়, অ্যাওয়ার্ডের মূল্যায়ন প্রক্রিয়ায় ইনস্টিটিউশনাল রিসার্চ, ডিউ ডিলিজেন্স,কমপ্লায়েন্স স্ক্রিনিং, গভর্ন্যান্স রিভিউ এবং ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন- আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পাঁচটি ধাপ অনুসরণ করা হয়েছে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ৫৭ বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন আইএআইএলসি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে।

 

তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেয়া হচ্ছে।

 

প্রফেসর বি সি পান্ডে ভার্চুয়াল বক্তব্যে বলেন,দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ের অবদানকে দীর্ঘ গবেষণা ও আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

 

মিট দ্য প্রেসে শিক্ষা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল গভর্ন্যান্স, করপোরেট নেতৃত্ব, ব্যাংকিং ও আর্থিক খাত, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সেবা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ৫৭ বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। 
আয়োজকরা আরও জানান, আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬ কোনো বাণিজ্যিক বা স্পন্সরনির্ভর পুরস্কার নয়। এ সম্মাননা প্রদানের ক্ষেত্রে কোনো পেইড নোমিনেশন, স্পন্সরশিপ, লবিং কিংবা অ্যাডভার্টাইজিং পারচেজ বিবেচনা করা হয় না। সম্পূর্ণ গবেষণা, প্রমাণ, যোগ্যতা এবং বাস্তব অবদানের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে প্রফেসর বি সি পান্ডে বলেন, নির্বাচিত সকল বিজয়ীকে পর্যায়ক্রমে অফিশিয়াল কনফার্মেশন লেটার, ইনভিটেশন লেটার এবং ভিআইপি ডেলিগেট ইনভিটেশন পাঠানো হবে। এছাড়া তারা নির্ধারিত আন্তর্জাতিক অনুষ্ঠানে মেডেল, ক্রেস্ট, অফিশিয়াল রিকগনিশন সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল সিপিডি ডুয়াল সার্টিফিকেশন গ্রহণের সুযোগ পাবেন। এ সম্মাননা গ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি বা প্রশাসনিক ফি প্রযোজ্য হবে না।


সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আইএআইএলসি ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, এআই ও সাইবার সিকিউরিটি উদ্যোগ, নেতৃত্ব উন্নয়ন, নীতিনির্ধারণ সংলাপ এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে।


অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ )-এর আসিয়ান আঞ্চলিক উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাম্বাসেডর শচীন্দ্র নাথ হালদার বলেন, ঘোষিত ৫৭টি বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবন, নেতৃত্ব, গবেষণা এবং মানবকল্যাণে যে অসামান্য অবদান রেখেছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি সেই অবদানকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ দায়িত্বশীল প্রযুক্তি, নৈতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সঞ্জিত বাড়ৈ, অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিডার এবং ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা অন্তু করীম, ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম সদর দপ্তর ও কানাডার হাই-টেক কো-অর্ডিনেটর আদিতা হক।

 

বিজয়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির নামের তালিকা:প্রতিষ্ঠানের তালিকা : 


সরকারি ও পাবলিক প্রতিষ্ঠান
১. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
২. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
৩. বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)
৪. মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, বাংলাদেশ
৫. মিনিস্ট্রি অব এডুকেশন
৬. মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৭. মিনিস্ট্রি অব পোস্টস, টেলিকমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
৮. ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)
৯. বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা)
১০. বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড
১১. সাইবার সিকিউরিটি এজেন্সি / বিডিজি ই-গভ সার্ট
আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা
১২. ইউএনডিপি বাংলাদেশ
১৩. ইউনিসেফ
১৪. ব্র্যাক
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান
১৫. বাংলাদেশ ব্যাংক
১৬. ব্র্যাক ব্যাংক পিএলসি
১৭. ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
১৮. সিটি ব্যাংক পিএলসি
১৯. ইস্টার্ন ব্যাংক পিএলসি
২০. বিকাশ
২১. প্রাইম ব্যাংক লিমিটেড
২২. আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান
২৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি
২৪. ইউনিভার্সিটি অব টরন্টো
২৫. ইউনিভার্সিটি অব ঢাকা
২৬. বুয়েট
২৭. ব্র্যাক ইউনিভার্সিটি
২৮. নর্থ সাউথ ইউনিভার্সিটি
২৯. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩০. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩১. এআইইউবি
৩২. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
৩৩. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
৩৪. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
৩৫. স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
৩৬. ইউজিসি বাংলাদেশ
৩৭. লন্ডন স্কুল অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট
৩৮. অ্যাকিউরেসি এডুকেশন
চেম্বার ও ব্যবসায়িক সংগঠন
৩৯. ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)
৪০. ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)
৪১. মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)
৪২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (ব্যাকো)
৪৩. বিজিএমইএ
৪৪. বিকেএমইএ
করপোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান
৪৫. এইচআরসি গ্রুপ
৪৬. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
৪৭. এসিআই লিমিটেড
৪৮. প্রাণ-আরএফএল গ্রুপ
৪৯. আকিজ গ্রুপ
৫০. গ্রামীণফোন
৫১. বাংলালিংক
৫২. এশিয়া স্টার বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড
৫৩. পেন্টাগন ফিল্মস অ্যান্ড মিডিয়া ইন্টারন্যাশনাল
৫৪. রবি
৫৫. আমলকি বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড
৫৬. মিন্টু কুমার মণ্ডল অ্যান্ড অ্যাসোসিয়েটস
গ্লোবাল চেঞ্জমেকার প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬
৫৭. প্রফেসর ড. নিধি নাগাভাতলা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন