বাংলাদেশ, জাতীয়

আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্র নীতিতে সফল অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেড় বছর আগে গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্র নীতিতে সফল ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

 

প্রেস সচিব জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং গত দেড় বছরে গণমাধ্যম কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। 

 

এর আগে সকালে ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা সবাইকে ধন্যবাদ জানান। ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন