খেলাধুলা, ক্রিকেট

আইপিএলের মাঝে ওয়ানডে খেলতে দেশে আসবেন মুস্তাফিজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই ডিসেম্বর ২০২৫ ০৩:৫৬:২৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

প্রায় সাড়ে ১২ কোটি টাকায় (৯ কোটি ২০ লাখ রুপি) তাকে দলে ভিড়িয়েছে কেকেআর। বিসিবি তাকে পুরো আসরের জন্য ছাড়পত্র দিলেও মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আট দিনের জন্য দেশে ফিরতে হবে তাকে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশন ও দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মুস্তাফিজের সার্ভিস ওয়ানডে সিরিজে অপরিহার্য।

 

এছাড়া রিশাদ হোসেনসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ক্রিকেটারদের ক্ষেত্রেও বিসিবি নমনীয় থাকবে বলে জানানো হয়েছে।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন