বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন আসল কিনা জানা যাবে যেভাবে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ ০১:৩০:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইফোনের দাম অনেক বেশি হওয়ায় ক্রেতাদের একটা বড় অংশ পুরোনো আইফোন কেনার দিকে ঝুঁকে থাকেন।

তবে আসল আইফোন চেনার উপায়গুলো জানা না থাকায় অনেকেই নকল আইফোন কিনে প্রতারিত হন। আসল আইফোন চেনার উপায়গুলো জানা থাকলে এমন প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।

নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে - লিংকে  প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোনসম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।

আইফোনের বাক্স সঙ্গে না থাকলেও আইএমইআই নম্বর চেক করার সুযোগ রয়েছে। তাই এই লিংকে যেতে হবে। ওয়েবসাইটে আইএমইআই নম্বরটি লিখে সার্চ করলে ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে। সেখান থেকে সহজেই ফোনটির বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন