ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, টেলিভিশন

আইসিইউতে নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ

আইসিইউতে নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ

বিনোদন, টেলিভিশন

আইসিইউতে নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ

kamrul Islam

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে ডিসেম্বর ২০২০ ০২:১২:৫০ অপরাহ্ন

নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বরাত দিয়ে মিনু হক বলেন, জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ অগাস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।

আরও পড়ুন