খেলাধুলা, ক্রিকেট

আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

শিহাদ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন আসলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দাপ্তরিক নথিতে এখনো পরিবর্তন আনা হয়নি। আইসিসির ওয়েবসাইটে বোর্ড পরিচালক হিসেবে এখনো সাবেক সভাপতি বুলবুলের নাম রয়েছে।

গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। সম্প্রতি এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম। সাধারণত প্রতিটি পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ড প্রধানেরাই আইসিসির বোর্ড সদস্য নির্বাচিত হন। তবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে বোর্ড সদস্যদের তালিকায় এখনো বিসিবির প্রতিনিধি হিসেবে আগের সভাপতি বুলবুলের নামই রয়েছে।

 

শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে আইসিসির ওয়েবসাইটে।

 

ডিবিসি/ এমএসডি
 

আরও পড়ুন