বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির রাজস্ব আয়ের বড় একটি অংশ এককভাবে ভোগ করছে ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সম্মিলিত রাজস্ব যোগ করলেও তা ভারতের আয়ের সমান হয় না।
\ভারত থেকে আইসিসি যে পরিমাণ মিডিয়া রাইটস পায়, তার বিপরীতেই বিসিসিআইকে এই বিশাল লভ্যাংশ প্রদান করা হয়। তথ্যমতে, ভারতীয় বাজার থেকে আইসিসি প্রায় ৩৬ হাজার কোটি টাকারও বেশি মিডিয়া রাইটস আয় করে, যা আইসিসির মোট আয়ের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ।
আইসিসি তাদের লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে মূলত দেশের জনসংখ্যা, খেলার চাহিদা এবং গত ১৬ বছরের পারফরম্যান্স বিবেচনা করে। ভারতের বিশাল লোকবল এবং ক্রিকেটের আকাশচুম্বী চাহিদার কারণে আইসিসি শুরুতেই বিসিসিআইয়ের সাথে বড় অঙ্কের চুক্তিতে আবদ্ধ হয়। এই বাণিজ্যিক সম্পর্কের কারণে অনেক ক্ষেত্রে আইসিসি ভারতের পক্ষ নিয়ে কথা বলে।
পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর ভারত যেখানে ২৪ কোটি টাকা পায়, সেখানে বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পূর্ণ সদস্য দেশগুলো পায় মাত্র দেড় থেকে পৌনে দুই কোটি টাকা।
আবু নাঈম ও বিসিবি সংশ্লিষ্টরা মনে করেন, মাঠের পারফরম্যান্স ও ব্র্যান্ড ভ্যালু বাড়াতে না পারলে এই বৈষম্য কমানো সম্ভব নয়। মুস্তাফিজ ইস্যু নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় হলেও ভারতের শক্ত অবস্থানের কারণে আইসিসি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেনি। মূলত ভারতের বিশাল ম্যান-পাওয়ার এবং বাণিজ্যিক গুরুত্বই তাদের ক্রিকেটের মোড়ল হিসেবে টিকিয়ে রেখেছে।
ডিবিসি/এসএফএল