টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির সম্ভাব্য শাস্তি এড়াতে 'ফোর্স ম্যাজিউর' বা অনিবার্য কারণ দর্শানোর আইনি ধারা ব্যবহার করার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির দাবি, এই ধারার কারণে ভারতের বিপক্ষে মাঠে না নামলেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নির্বিঘ্নে খেলা যাবে।
তবে আইসিসিও পাল্টা যুক্তি হিসেবে পিসিবির 'সিলেকটিভ পার্টিসিপেশন' বা বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এবং নিরপেক্ষ ভেন্যুতে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের কারণে পিসিবি আইনি জটিলতায় পড়তে পারে।
ডিবিসি/এনএসএফ