আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘ছায়া বাজেট’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
রবিবার (৭ জুন) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন এই সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ডিবিসি/এফএইচআর