বাংলাদেশ, জেলার সংবাদ

আগামী নির্বাচনে কোনো ঋণখেলাপি অংশ নিতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী নির্বাচনে কোনো ঋণখেলাপি অংশ নেওয়ার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, দেবিদ্বার এখন সারাদেশে উদাহরণ হয়ে আছে। আমরা সাহসের সঙ্গে চোরদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। যা অন্য কোথাও হয়নি, তা আমরা করে দেখিয়েছি।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকেই ভয় এবং গুন্ডামির কারণে চোরদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাননি। কিন্তু দেবিদ্বার থেকে আমরা যে দৃষ্টান্ত স্থাপন করেছি, তা দেখে অন্য উপজেলার মানুষও অনুপ্রাণিত হবে।


তিনি জোর দিয়ে বলেন, আগামী নির্বাচনে কোনো ঋণখেলাপি অংশগ্রহণ করতে পারবে না। আমরা তাদের ধরার সঠিক পথ দেখিয়ে দিয়েছি।


তিনি আরও বলেন, ২০০৮ এবং ২০১৮ সালেও তারা ধরা খেয়েছিল। ভেবেছিল মানুষ সব ভুলে গেছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে হাসনাত তাদের ধরার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল।


বক্তব্য শেষে তিনি উপজেলার জাফরাবাদ, মোহনপুর, ভৈষেরকোট ও নবিয়াবাদসহ বিভিন্ন এলাকায় গিয়ে তার নির্বাচনী প্রতীক 'শাপলাকলি' মার্কায় ভোট প্রার্থনা করেন।


এ সময় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-  কুমিল্লা উত্তর জেলা জামায়াত সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মোজাফফর আহমেদ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন