রাজনীতি

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, এই সময়ের মধ্যে এনসিপিকে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা এবং জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য।

বিভক্তির বদলে ঐক্যের আহ্বান জানিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পর আত্মপ্রকাশ করা দলটি গঠন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও, এক বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছেন দলটির ৬ জন নেতা। তার মতে, নতুন দল হওয়ার ফলেই পুরোনো রাজনৈতিক দলগুলো চাপে পড়েছে।

ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন যে ১০ বছরকে একটা টার্গেট ধরে এই সময়ের মধ্যে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন