খেলাধুলা, ক্রিকেট

আজীবন আপনি থাকবেন আমার ক্যাপ্টেন: সাকিব আল হাসান

kumar

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে নভেম্বর ২০২৫ ০৮:৪১:৩৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুশফিকুর রহিমের শততম টেস্ট খেলার দিনে আবেগঘন পোস্ট করেছেন সাকিব আল হাসান। মুশফিকের সিনিয়র ও জাতীয় দলের এক সময়ের সতীর্থ সাকিব ফেসবুক ও ইন্সটাগ্রামে লিখেছেন, বয়সভিত্তিক ক্রিকেটেও আপনি আমার দলনেতা ছিলেন; আজও এবং আজীবন আপনি থাকবেন আমার ক্যাপ্টেন!

বিকেএসপির সিনিয়র-জুনিয়র কিংবা জাতীয় দলের তারকা সতীর্থ হিসেবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম যেন একে অপরের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। লর্ডসে মুশফিক যখন তার প্রথম টেস্ট খেলতে নামেন, বিকেএসপিতে বসে সেই খেলা প্রাণ ভরে উপভোগ করেছিলেন সাকিব।

 

বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে পারেননি। তাই প্রিয় মুশফিক ভাইকে শততম টেস্ট খেলতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। 

 

ফেসবুক আর ইন্সটাগ্রাম পোস্টে আফসোস করে তিনি লেখেন, ইশ যদি এমন সময় থাকতে পারতাম তার পাশে। তিনি মুশফিকের জন্য শুভকামনা জানিয়ে ভয়েস ওভারে আরও বলেন, মুশফিক ভাই, এই বিশেষ মূহূর্তে ১০০তম টেস্টের জন্য আপনাকে শুভকামনা জানাই। যে কোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখবো। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদযাপন করতে পারতাম!

 

প্রথম দিন মুশফিকের ৯৯ রানে অপরাজিত থাকা দেখে সাকিবের ওনার সাথে না খেলার আফসোস আরও বাড়তে পারে। সাকিবও অবশ্য বসে নেই, তিনি টি-টেনে রয়্যাল চাম্পসের হয়ে খেলছেন। চাম্পসের এক উপস্থাপিকার প্রশ্নের জবাবে তিনি ভালো খেলার কথা ও সবার উজ্জীবিত থাকার কথা বলেন। তবে সুযোগ পেলে কাকে বল করবেন, সেই উত্তরে সাকিব বলেন, এবি ডি ভিলিয়ার্স। টি-টেন খেলার কারণে ভিলিয়ার্সকে বল করার সুযোগ পেলে তার অনুশীলনটা জম্পেশ হতো বলেও জানান সাকিব।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন