রাজনীতি, রাজধানী

আজ জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথকভাবে এই দুই নেতার বাসভবনে গিয়ে তিনি বৈঠক করবেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের রাজনীতিতে গুণগত ও ইতিবাচক ধারা শুরুর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সময়সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন বিএনপি চেয়ারম্যান।

 

সেখানে সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে রাজধানীর বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন