জাতীয়

আজ জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামীর আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে উপস্থিত থাকার সম্মতি দেন।

 

এছাড়া জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছিলেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন