বাংলাদেশ, শিক্ষা

আজ থেকেই কলেজ-মাদরাসায় রোজার ছুটি, খোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। এ উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই টানা ৩৯ দিনের ছুটি শুরু হলেও এখনো সিদ্ধান্ত হয়নি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বিষয়ে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে এবং ২৯ মার্চ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রবিবার থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

 

এদিকে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আপাতত খোলা থাকছে। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

অন্যদিকে, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানেও  ক্লাস কার্যক্রম পুনরায় চালু হবে আগামী ২৯ মার্চ থেকে।

 

এদিকে রমজান মাসে এরকম ছুটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষক জানিয়েছেন, রমজানের মতো এত বড় একটি বিষয়ে ছুটি নিয়ে দ্বিচারিতা ঠিক হয়নি। অবিলম্বে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত চেয়েছেন তারা।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন